বাকৃবিতে মাস্টার্সের অনলাইন ক্লাস শুরু ৫ নভেম্বর

৩০ অক্টোবর ২০২০, ১১:০৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাস্টার্স পর্যায়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ সেমিস্টারের স্থগিত ভর্তি কার্যক্রম আগামী ৪ নভেম্বরের মধ্যে শেষ করে ৫ নভেম্বরে অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাস্টার্স পর্যায়ের এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তাই আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বরের মধ্যে এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টারের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  

এছাড়া এপ্রিল-সেপ্টেম্বরের সেমিস্টারকে অক্টোবর-মার্চ ২০২০ সেমিস্টারে স্থানান্তর করা হয়েছে এবং আগামী ৫ নভেম্বর থেকে ওই সেমিস্টারের অনলাইন ক্লাস চালু শুরু হবে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬