হবিগঞ্জের নাগুড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

০৫ অক্টোবর ২০২০, ০৭:৫৪ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে বানিয়াচং উপজেলার আতুকুরা গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় আইনে হবিগঞ্জ সদর উপজেলায় স্থাপন করার কথা বলা হয়েছে।

ওই আইন সংশোধ করে বানিয়াচং নাগুড়া কৃষিফার্ম এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপন করার জন্য সরকারের প্রতি দাবী জানান এলাকার লোকজন।

বক্তারা জানান, প্রায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে নাগুড়া কৃষিফার্ম এলাকায় । ইচ্ছে করলে সরকার এখনই শিক্ষা কার্যক্রম চালু করতে পারে।

মানববন্ধনে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলী আকবর খান, সাধারণ সম্পাদক আলী ইসলাম, আলী আক্তার চৌধুরী, প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।

সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম…
  • ৩১ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ইস্যুতে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ…
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬