বাকৃবির আরেক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু!

১৩ জুলাই ২০২০, ০২:১৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আব্দুল্লাহ ফাইয়াজ নামের এক শিক্ষার্থীর আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী।

মৃত শিক্ষার্থীর বাবা আখতারুল হক মুঠোফোনে জানান, কিছুদিন যাবৎ ডায়রিয়া জনিত রোগে ভূগছিল আমার ছেলে। গতকাল (সোমবার) দিবাগত রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয় এবং ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। এর প্রায় আধ ঘন্টা পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফাইয়াজ বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।

ট্যাগ: বাকৃবি
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬