শেকৃবিতে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা

১২ মার্চ ২০২০, ০৮:৪৭ AM

© সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) শেকৃবির কৃষি অনুষদের সেমিনার কক্ষে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং’– নামে এই কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) ও শেকৃবি এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (SAUEDC) যৌথ সহযোগিতায় হয় এ আয়োজন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিওয়াইএলসির সিনিয়র এক্সিকিউটিভ হাসিব আল মামুন এবং জাহিদুল ইসলাম।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যক্ষ মীর্জা হাছানুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের প্রভাষক আবদুল আউয়াল চৌধুরী ও ফিশারিজ অ্যাকোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের প্রভাষক মীর মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মীর্জা হাসানুজ্জামান বলেন, ‘আমাদের শিক্ষা, যোগ্যতা, জ্ঞান—এসবের সঠিক মূল্য থাকে না, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের অন্যের মনে উপস্থাপন করতে পারি।’

চট্টগ্রামে যৌতুকের দাবিতে ফের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্…
  • ২৬ অক্টোবর ২০২৬
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন যে প্রবাস…
  • ২৬ অক্টোবর ২০২৬
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি, কে কোন জেলায়
  • ২৬ অক্টোবর ২০২৬
ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম শেষে কেমন হলো ৬ দলের স্কোয়াড
  • ২৬ অক্টোবর ২০২৬
সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
  • ২৬ অক্টোবর ২০২৬
মেহেরপুর জেলা পরিষদ কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন …
  • ২৬ অক্টোবর ২০২৬