একুশে পদক পাচ্ছেন বাকৃবির প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ PM

© টিডিসি ফটো

অর্থনীতি এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালের একুশে পদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম ও সাবেক শিক্ষার্থী ড. জাহাঙ্গীর আলম।

বুধবার বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য মোট ২০ জন বিশিষ্ট নাগরিক এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেয়া হবে। আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই একুশে পদক তুলে দেবেন।

বিশিষ্ট ২০ নাগরিকের মধ্যে অধ্যাপক ড. শামসুল আলম অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছেন। তিনি বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সাবেক শিক্ষক। এছাড়াও ২০০৯ সাল থেকে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় ‘সদস্য’ হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ‘ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ ও শতবর্ষী ‘ডেল্টা প্লানের’ সঙ্গেও যুক্ত আছেন।

অপরদিকে ড. জাহাঙ্গীর আলম গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছেন। তিনি বাকৃবি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষার্থী। এছাড়া তিনি ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট’ (বিএলআরআই)’র সাবেক মহাপরিচালক এবং ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল’ (বিএআরসি)’র সাবেক ‘সদস্য-পরিচালক’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬