গবেষণায় সম্মাননা পেলেন বাকৃবির ১৫ গবেষক

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩০ PM
অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা © টিডিসি ফটো

গবেষণায় আন্তর্জাতিক মানদন্ড এইচ-ইনডেক্সের উপর ভিত্তি করে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকোগনাইজেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ১৫ জন গবেষক। আজ শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দু’দিনব্যাপী কর্মশালার গবেষকদের এ সম্মাননা প্রদান হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেম (বাউরেস) আয়োজনে কর্মশালার প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী গবেষকদের হাতে ওই সম্মাননা তুলে দেন। এছাড়াও কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ের ৩ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি পুরষ্কার-২০২০’ প্রদান করা হয়।

গবেষণায় সম্মাননা প্রাপ্তরা হলেন- সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম আনিসুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (১) এবং অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান এবং অধ্যাপক ড. মো. মাহফুজুল হক, অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৃষি অর্থসংস্থান বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মর্দাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিচার্ড বেল।

অধ্যাপক ড. গওহর রিজভী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তিনি কৃষিতে বিপ্লব আনতে চেয়েছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অগ্রদূত হিসেবে কাজ করেছে এবং সেই কাজের ধারা অব্যাহত রেখেছে।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence