আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি রপ্তানি করবে বাংলাদেশ

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৩ PM

© টিডিসি ফটো

সঠিক পরিচালনা ও জীবনিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাইরের দেশে লক্ষ্যমাত্রার পোল্ট্রি রপ্তানি সম্ভব হচ্ছে না। তাই সরকার সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে পোল্ট্রি মনিটরিং বোর্ড, নিয়মবহির্ভূত ফিড মিল বন্ধ করা, উদ্যোক্তাদের রেজিস্ট্রেশনের আওতায় এনে সুযোগসুবিধা প্রদান, বাজারজাতকরণে পরিকল্পনা, জীবনিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিলে ২০২৫ সালের মধ্যে এদেশে উৎপাদিত পোল্ট্রি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক মো. শামসুল আরেফিন খালেদ এসব কথা বলেন।

বর্তমানে বাংলাদেশের মোট মাংসের চাহিদার ৫৪ ভাগ পূরণ করছে পোল্ট্রি শিল্প। এদিকে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পোল্ট্রি শিল্প বিশেষ অবদান রাখছে। তাই দেশে উৎপাদিত পোল্ট্রি শিল্পের আন্তর্জাতিক বাজার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পোল্ট্রি প্যাথলজি ফিল্ড ট্রিপ: হ্যান্ডস অন প্রাকটিস এন্ড ডিজেজ ইনভেস্টিগেশন’ শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ।

সিম্পোজিয়ামে প্যাথলজি বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমদ, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence