টেকনিক্যাল ক্যাডার চালুর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন বাকৃবি শিক্ষার্থীদের

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাকনিক্যাল ক্যাডার চালুর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা। বুধবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে এসময় একাত্মতা ঘোষণা করেন অনুষদের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল হক, ফার্ম স্টাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. রায়হানুল ইসলাম, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জরুল আলম এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন মিঠু, অতীশ বড়ূয়া, আব্দুর রহমান, কৌশিক, মাশহুর প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবলম্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ন্যায় বিসিএসে ট্যাকনিক্যাল ক্যাডার চালু করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, দেশে কৃষি প্রকৌশলীদের চাকরির ক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বিনা), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান (ব্রি) প্রভৃতি সরকারি প্রতিষ্ঠানে খুবই সীমিত সংখ্যক নিয়োগ দেওয়া হচ্ছে।

আবার বিসিএসে কৃষি ও খাদ্য প্রকৌশলীদের জন্য ট্যাকনিক্যাল ক্যাডার না থাকায় প্রকৌশলীরা কৃষকের দোড়গোড়ায় গিয়ে সেবা দিতে পারছে না। ফলে সন্তোষজনক ক্ষেত্র না পেয়ে অন্য পেশায় ঝুঁকে পড়ছে কৃষি ও খাদ্য প্রকৌশলীরা। এতে কৃষি ও খাদ্য প্রকৌশলীদের অর্জিত জ্ঞানের যথাযথ প্রয়োগ হচ্ছে না। অর্থাৎ সরকারের শিক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ বিনিয়োগ বৃথা যাচ্ছে।

মানববন্ধন

যান্ত্রিকীরণের যুগে বিপুল জনসংখ্যার বিপরীতে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম। অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রযুক্তি নির্ভর হওয়া প্রয়োজন। কিন্তু পেশাগত ক্ষেত্রে কৃষি প্রকৌশলীদের কাজের সুযোগ না থাকায় দেশের কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লাগছে না বলেও মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬