বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয়

ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালা বাতিলের দাবি

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষক নিয়োগ ও পদোন্নতির প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। রবিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি শিক্ষক নিয়োগে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোকে চারটি ক্যাটাগরিতে বিভক্ত করে যে অভিন্ন নীতিমালা পাশ করে মন্ত্রীসভায় পাঠিয়েছে তা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ ও অগ্রহণযোগ্য।

অভিন্ন নীতিমালায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠোরতর। এতে ইউজিসি শিক্ষার মান উন্নয়ন, গবেষণা ও শিক্ষকদের সুযোগ সুবিধা না বাড়িয়ে উল্টো উচ্চশিক্ষাকে গলাটিপে হত্যার ব্যবস্থা করছে। তাই দ্রুত আমরা এই অভিন্ন নীতিমালা বাতিলের দাবী জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক সহ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং লেকচারারবৃন্দ।

 

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950