শেকৃবিতে চিংড়ি রোগ নির্ণয়ে প্রশিক্ষণ কর্মশালা

২১ আগস্ট ২০১৯, ০৬:২৪ PM

© টিডিসি ফটো

দেশের ২য় গুরুত্বপূর্ণ রপ্তানীপন্য চিংড়ি সম্পদের সার্বিক উন্নয়নকল্পে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চিংড়ি রোগ নির্ণয়ের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একোয়াটিক এনিম্যাল হেলথ ম্যানেজমেন্ট বিভাগ ও ফিব্রো এনিম্যাল হেলথ কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজ ২১ আগস্ট উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণ কর্মশালায় দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় ফিশ ফিড উৎপাদনকারী ৭ টি প্রতিষ্ঠানের ১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ভাইরাস ও রোগ-বালাইমুক্ত চিংড়ি পোনা উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী চিংড়ি রোগের লক্ষণসমূহ, নমুনা ও তথ্য সংগ্রহ, পিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতি ও ফলাফল সহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ দেয়া হয়।

প্রোভেট রিসোর্সেস লিমিটেডের পরিচালক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী। আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ফাইব্রো অ্যাকুয়া হেলথ ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডা. অ্যালান হেরিস, ফাইব্রো অ্যাকুয়া এশিয়া প্যাসিফিকের টেকনিক্যাল ম্যানেজার জোয়াও সান্দোস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের প্রফেসর ড. কাজী আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, এই ধরনের প্রশিক্ষণ মৎস্য সেক্টরের জন্য খুবই উপকারী। চিংড়ি বাংলাদেশের প্রধান রপ্তানিকৃত মাৎস্য সম্পদ। তাই ফার্মের নিকটে মাঠ পর্যায়ে চিংড়ির রোগ নির্ণয় করতে পারলে সহজেই গুণগত মান সম্পন্ন চিংড়ি ও মাছ উৎপাদন করা সম্ভব হবে এবং চাষির ক্ষতির পরিমাণ হ্রাস পাবে।

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬