শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফসহ অন্যরা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফসহ অন্যরা © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী  বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম, সার্বিক উন্নয়ন, গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বহুপ্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আয়োজন প্রসঙ্গে আলোচনা করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্ধারিত হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

আলোচনাকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬