উচ্চশিক্ষার মানোন্নয়নে তথ্যনির্ভর কারিকুলাম জরুরি: বাকৃবি উপাচার্য

২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে তথ্যনির্ভর কারিকুলাম উন্নয়ন ও কার্যকর কোর্স ফাইলিং অত্যন্ত জরুরি। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কাঠামো নতুনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে। তাই শিক্ষকরা আরও একাগ্রতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘কোর্স ফিলিং ফর ডাটা-ড্রিভেন কারিকুলাম এনহ্যান্সমেন্ট ইন হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং ডিগ্রি প্রদানকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করেছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তথ্যভিত্তিক কারিকুলাম উন্নয়ন এবং মানসম্মত কোর্স ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে ।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করতে কোর্স ফাইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যনির্ভর কারিকুলাম উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ফলাফল মূল্যায়ন এবং পাঠ্যক্রমের কার্যকারিতা আরও বৃদ্ধি করা সম্ভব।

এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চশিক্ষার মানোন্নয়ন, তথ্যনির্ভর কারিকুলাম আধুনিকীকরণ এবং কোর্স ফাইলিং প্রক্রিয়াকে আরও জোরদার করার লক্ষ্যে চারটি সেশনে পরিচালিত দিনব্যাপী এ কর্মশালায় বাকৃবির ছয়টি অনুষদ ও পাঁচটি ইনস্টিটিউটের মোট ১৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

‘একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ও…
  • ২২ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন মন্ত্রী, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ২২ আগস্ট ২০২৬
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের…
  • ২২ আগস্ট ২০২৬
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
  • ২২ আগস্ট ২০২৬
বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি অধ্…
  • ২২ আগস্ট ২০২৬
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল …
  • ২২ আগস্ট ২০২৬