শিক্ষককে গালিগালাজ ও হুমকির অভিযোগ বাকৃবি ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে

০৭ জুলাই ২০২৬, ১০:০৫ PM
অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদ

অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।

মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক ড. সামছুল আলম। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

লিখিত অভিযোগে অধ্যাপক ড. সামছুল আলম বলেন, সকাল ১০ টায় ফার্মাকোলজি বিভাগের স্নাতকোত্তর এক শিক্ষার্থী তার ভর্তিসংশ্লিষ্ট কিছু ত্রুটির কারণে আমার চেম্বারে আসেন। সে সময় ওই শিক্ষার্থীর সাথে বাকৃবি শাখা ছাত্রদল নেতা নাজিবুল হক আবিদও আসেন। 

ভর্তি সংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলার সময় নাজিবুল হক আমার সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। গালিগালাজ, হেনস্তা করা থেকে শুরু করে আমাকে হুমকি দেওয়াও শুরু করেন। মৌখিকভাবে সর্বপ্রকারে সে আমাকে হেনস্তা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিবুল হক আবিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের জুনিয়র এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ভর্তিসংশ্লিষ্ট ত্রুটি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলমের সাথে কথা বলতে যাই। ওই শিক্ষার্থী স্নাতকোত্তর ১ম ও ২য় সেমিস্টার শেষ করেছেন এবং পরীক্ষার ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন। 

এরপরে সর্বশেষ থিসিস সেমিস্টারে গিয়ে কিছুদিন আগে তাকে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি থেকে চিঠি পাঠানো হয়েছে যে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তাকে আগাম কোনো সতর্কবার্তা বা নোটিশ পাঠানো হয়নি। সিজিপিএ-৪ রেজাল্ট করা মেধাবী একজন ছাত্রকে দুই সেমিস্টার পার করার পরে হুট করে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তার সাথে এটি গুরুতর অন্যায় করা হয়েছে বলে আমি মনে করছি এবং এই বিষয়টি নিয়ে আমি স্যারের সাথে ন্যায়সঙ্গত কথা বলেছি।

শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ন্যায়ের পক্ষে আমি জোরালোভাবে কথা বলেছি এবং ন্যায়সঙ্গত কথা এভাবেই বলা উচিত। বিভিন্ন মানুষ এটিকে বিভিন্নভাবে নিতে পারে। আমরা তাকেই হুমকি দিতে পারব যিনি হাসিনার মতো স্বৈরাচার। ন্যায়ের পক্ষে থাকা মানুষকে আমরা কখনও হুমকি দিবো না। জোরালোভাবে কথা বলাকে উনি হুমকি মনে করছেন।

ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, নাজিবুল হক আবিদ ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হলে থাকেন না, ছাত্রজীবনও শেষ। তিনি তার বিভাগের বড় ভাই হিসেবে তার জন্য একটি দাবি নিয়ে স্যারের কাছে গেছেন। তবে একজন শিক্ষকের সাথে যেভাবে আচরণ করেছেন সেটি অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ ও অন্যায় করেছেন। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ছাত্রদলের কেউ অসাংগঠনিক বা অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করলে সাংগঠনিকভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনাটি জানার পর সাথে সাথে ওই ছাত্রকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9