বাকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষার্থী

০৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM
‘ডিনস অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন বাকৃবি শিক্ষার্থী

‘ডিনস অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন বাকৃবি শিক্ষার্থী © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চার কৃতি শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। একইসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনুষদের মেধাতালিকায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চারজন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং উপস্থিত অতিথিরা।

সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে কাউকে জোর করে পাস করিয়ে দেওয়া হয় না। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষদের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎকর্ষ সাধনে উৎসাহিত করবে।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. জিল্লুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞাসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬