জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই: গাকৃবি ভিসি

০৫ মে ২০২৬, ০৭:২৩ PM
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, আধুনিক বিশ্বের জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে প্রিসিশন এগ্রিকালচারসহ কৃষির সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতে হবে।

সোমবার ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়, যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও সমস্যা সমাধানমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল সোমবার রাতে গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এর মধ্যে দুইটি দল ভার্চুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের পিচ সম্পন্ন করে।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ‘ভলটিক্স’ চ্যাম্পিয়ন ও ‘ফোকাস ইনোভেটর’ রানার-আপ এবং বাকৃবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ‘ফিনিক্স’ দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। 

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল এবং বি.এম. রোকনুজ্জামান লাভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, যিনি ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। 

প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয় ‘সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি’ শীর্ষক একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা, যেখানে প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্ত্বিকেশ পাল, বি.এম. রোকনুজ্জামান লাভা এবং মাহমুদ আল হাসান বিভোর। আলোচনাটি সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডল। 

বক্তব্যের পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তিকে ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান ভাবতে শেখে। 

এই উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, ডিজিটাল সচেতনতা এবং সমস্যা সমাধান দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাকৃবি আইটি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬