বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা

২২ জুন ২০১৯, ০৩:৩৭ PM
বাকৃবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা

বাকৃবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য সংঘের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ফারুক।

সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংঘের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাকৃবি বিনোদন সংঘের সভাপতি ড. এম কামরুজ্জামান সজল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোট ৫টি ইভেন্টের উপর সাহিত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলি হলো রচনা লেখা, চিঠি লেখা, আবৃত্তি, গ্রন্থপাঠ এবং অবিরাম গল্প বলা। ইভেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। ইভেন্ট গুলিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফাতেমা হক, আফরোজা রহিম রেণী এবং মনোয়ার সোহেল। শেষে প্রত্যেক ইভেন্ট থেকে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. কামরুল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬