নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হলেন বাকৃবি অধ্যাপক

১০ জুন ২০১৯, ০৮:২৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ১৯৯৬ সালে বাকৃবি থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সাউথ কোরিয়ার ‘ছুংগনাম ন্যাশনাল ইউনিভার্সিটি’ থেকে ২০০৮ সালে ডক্টরেট, সুইডেনের ‘সুইডিশ ইউনিভার্সিটি আফ এগ্রিকালচারাল সাইন্স’ বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে প্রথম পোস্ট ডক্টরেট, ইন্ডিয়ার ‘তেজপুর ইউনিভার্সিটি’ থেকে ২০১৩ সালে দ্বিতীয় পোস্ট ডক্টরেট এবং ইন্ডিয়ার ‘ন্যাশনাল ডেইরি রিসার্চ ইন্সটিটিউট’ থেকে ২০১৪ সালে তৃতীয় পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন।

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান এবং নিরাপত্তা শাখার পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬