বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি শেকৃবি উপাচার্য

১৬ মে ২০১৯, ০১:২০ PM

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। পরিষদের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫৯তম সভায় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন দেয়া হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।

ড. কামাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ১৪ আগস্ট থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৫৭ সালের ১ এপ্রিল কুমিল্লা জেলার হোমনা উপজেলা বিজয় নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে এসএসসি ও ১৯৭৪ সালে এইচএসসি, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ১৯৭৯ সালে বিএসসি এজি (সম্মান) ও ১৯৮২ সালে এমএসসি, যুক্তরাজ্য থেকে ১৯৮৭ সালে এমফিল এবং ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬