বাকৃবিতে এনিমেল লাভার সোসাইটির নতুন কমিটি

২৭ এপ্রিল ২০১৯, ০৫:০৬ PM
নতুন নেতৃত্বে ড. মো. রফিকুল আলম এবং  তিতাস কুমার।

নতুন নেতৃত্বে ড. মো. রফিকুল আলম এবং তিতাস কুমার। © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এনিমেল লাভার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ড. মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে তিতাস কুমার মনোনীত হয়েছেন।

শনিবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন গ্যালারিতে সংগঠনটির উদ্বোধনকালে ১৭ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ড. রুখসানা আমিন রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসেম, মাহমুদুল হাসান সাকিব, সাদিয়া আফরিন মীম ও মো. শারিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল ইসলাম, রায়হানুজ্জামান রাহাত ও মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সাদিয়া রহমান স্বর্ণা, দপ্তর সম্পাদক আমরিন নাহার বৃষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আনজুম প্রান্ত ও ইসরাত জাহান ইরিন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজমুল হক ও তিয়াশা আক্তার আঁচল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্য বাকি আট-দশটা সংগঠনের মতো নয়, নতুন নেতৃত্বে আমারা আমাদের মতো করে প্রাণীদের নিয়ে কাজ করে যাবো। ক্যাম্পাসে বাকি সংগঠন গুলোর আদর্শ হবে এনিমেল লাভার সোসাইটি। বক্তারা সংগঠনটির নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬