বাকৃবিতে গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

২৭ মে ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
বাকৃবিতে বিনার বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত

বাকৃবিতে বিনার বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বিনার সেমিনার কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ওই কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, বিনার ট্রেনিং ও প্ল্যানিং  বিষয়ক পরিচালক ড. সাইফুল হক ভূঁইয়া, গবেষণা বিষয়ক পরিচালক ড. মো. হোসেন আলী এবং গবেষণা ও সহায়তা সেবা বিষয়ক  পরিচালক ড. মো. আতাউর রহমান। এছাড়া দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি কৃষি এবং কৃষকের সন্তান হিসেবে গর্ব বোধ করি। বাংলাদেশের প্রায় সকল মন্ত্রী ও সচিব পর্যায়ের সফল ব্যক্তিবর্গেরও কৃষি ও কৃষি পরিবারের অতীত ইতিহাস রয়েছে। কৃষি হচ্ছে আমাদের প্রাণ, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। কৃষক ও কৃষি পেশাকে কেউ যদি ছোট করে দেখে, সরকার হোক বা ঊর্ধ্বতন কর্মকর্তা যেই হোক না কেন, এটা সহ্য করবেন না। কৃষিবিদরা আমাদের সন্তান, আমাদের বোন বা ভাই। যে কোনো সমস্যায় আমাদের কৃষিবিদরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

আরও পড়ুন: জামায়াত নেতা আজহারের মুক্তির রায়, প্রতিবাদে বাম সংগঠনগুলোর বিক্ষোভ

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি তার উপস্থাপনায় বিনার উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত নিয়ে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম ও তার ইতিবাচক ফলাফল তুলে ধরেন। গবেষণাভিত্তিক এই প্রবন্ধে তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থায় পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন।

বার্ষিক কর্মশালায় গবেষকরা তাদের প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের কৃষি গবেষণাকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে কর্মশালাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950