একমাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

১৫ মার্চ ২০১৯, ০৬:৫২ PM

© ফাইল ফটো

বরিশালের গৌরনদী থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের একমাস পর উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ থানার দৌলদীয়াঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, ওই স্কুলছাত্রীকে গত ১৬ ফেব্রুয়ারি নিজ বাড়ির পাশ থেকে ইব্রাহিম অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃতার বাবা ধর্ষণের অভিযোগ করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দৌলাদীয়া ঘাট এলাকা থেকে পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।  

বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬