শেকৃবির ১৮ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড অর্জন

২৯ জানুয়ারি ২০১৯, ১১:৩৫ AM
অতিথিদের সঙ্গে ডিন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিদের সঙ্গে ডিন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পরীক্ষায় কৃতীত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১৮ শিক্ষার্থীকে  ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ওই অনুষদ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ডিন অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠানে মনোনীতদের হাতে সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সামগ্রিক ফলাফল বিবেচনা এবং নীতিমালা অনুসরণে যারা একই লেভেলের উভয় সেমিস্টারে ৩.৮ বা তধুর্ধ্ব জিপিএ অর্জন কারীদের ডিনস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়। এবছর অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লেভেল-১ এর মুহতাদি মো. ওয়ালিউল্লাহ এবং এসিং ইয়াং মারমা, লেভেল-২ এর হাফসা হোসেন, লেভেল-৩ এর মোছা. আখলিমা খাতুন, তানজিলা রহমান, তাবেয়া জান্নাত, তানজিনা আক্তার, শাহনাজ আলম সানি, মো. মহিউদ্দিন, নাজমুন্নাহার নিসা, মো. জিসান আহমেদ, লেভেল-৫ এর নিপু সেন, আল ওয়াসিফ, মোছা. মাঈদা পারভীন, শামীমা আহমেদ, মো.ইমরান হোসেন, মো. আব্দুর রায়হান রাতুল এবং শিখা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইস উল আলম মন্ডল, শেকৃবি উপ-উপাচার্য ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন এ এস ভি এম অনুষদের ডীন ড. জাহাঙ্গীর আলম।।

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950