প্রথমবারের মতো শাবিপ্রবিতে চলছে ক্বেরাত কনফারেন্স

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM

© টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব ফোরামের আয়োজনে প্রথমবারের মতো চলছে ক্বেরাত কনফারেন্স অনুষ্ঠান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয়েছে এ সম্মেলন। 

কনফারেন্সে রাত ১০টায় তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত ক্বারী আন্তর্জাতিক ক্বেরাত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক এবং আন্তর্জাতিক কেরাত সংস্থা 'ইকরা' এর সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করছেন রিসালাহ এর সহ-প্রধান ফরহাদ আহমদ ও ইনকিলাব ফোরামের সহ-সভাপতি হাবিবুর রহমান মাসরুর। 

অনুষ্ঠানে ইতোমধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ক্বেরাত পাঠ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফিজ ক্বারী শফিকুর রহমান, ক্বিরাআতুল কুরআন পরিষদ  সিলেটের সভাপতি ক্বারী সৈয়দ মওদুদ আহমদ ও সবুজকুঁরির পরিচালক ক্বারী সাইফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করছেন কলরবের আহমদ আব্দুল্লাহ ও শাবিপ্রবির অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ।

ডাগআউটে কাঁদলেন আর্জেন্টিনার কোচ স্কালোনিও, নেপথ্যে কী
  • ১৭ জুন ২০২৬
তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা
  • ১৭ জুন ২০২৬
মেসির ‘ফাউল এড়ানো’ নিয়ে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়
  • ১৭ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেলে ৩৫০ বিদেশি শিক্ষার্থী, হাসপাতালের লাইসেন্…
  • ১৭ জুন ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ১ সপ্তাহের মাথায় স্থগিত করল নেত্রকোণা …
  • ১৭ জুন ২০২৬
‘দোকানে বিএনপির লোক বসবি না’, বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়…
  • ১৭ জুন ২০২৬
×