প্রকাশনা উৎসবের ঘোষণা দিয়ে প্রকাশ্যে শেকৃবি ছাত্রশিবির

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
মো. আবুল হাসান ও মেহেদী হাসান নাঈম

মো. আবুল হাসান ও মেহেদী হাসান নাঈম © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসব পালনের ঘোষণা দিয়ে প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবুল হাসান ও সেক্রেটারি মেহেদী হাসান নাঈমের অনুমোদনক্রমে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় হয়।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।

ছাত্রশিবির শেকৃবি শাখা সভাপতি মো. আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রশিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950