বাকৃবিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM
অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছেন রোটারেক্ট ক্লাব অব এগ্রি ভার্সিটি

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছেন রোটারেক্ট ক্লাব অব এগ্রি ভার্সিটি © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাশ্ববর্তী এলাকার অসহায়-দুঃস্থ মানুষ ও হলের ডাইনিং কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘রোটারেক্ট ক্লাব অব এগ্রি ভার্সিটি’। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে ১২০ অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবের সভাপতি মো. আদনান ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) বর্তমান রিচালক এ. কে. এম. রফিকুল ইসলাম এবং সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

ট্যাগ: বাকৃবি
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬