বাকৃবিতে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মূল্য সংযোজন বিষয়ক কর্মশালা

১২ নভেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মুল্য সংযোজন বিষয়ক এক কর্মশালা

পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মুল্য সংযোজন বিষয়ক এক কর্মশালা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মুল্য সংযোজন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাকল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে ওই কর্মশালার আয়োজন করে ব্যাংফিস ওর্য়াক প্যাকেজ-৩।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংফিসের ওর্য়াক প্যাকেজ-৩ এর টিম লিডার অধ্যাপক ড. আখতারুজ্জামান খান। তিনি বলেন, পাঙ্গাস ও তেলাপিয়ার বাজার আজ বিভিন্ন কারণে ধসের মুখে। পাঙ্গাস ও তেলাপিয়া চাষে কম শ্রমিকের প্রয়োজন হয়। তাই অল্প পুঁজি ও কম সময়ে বাজার উপযোগী করা সম্ভব। বর্তমানে আমাদের দেশে চার লাখ টন পাঙ্গাস ও তিন লাখ টন তেলাপিয়া উৎপাদন হচ্ছে। প্রজাতি দুটির সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্বাদু ও পুষ্টিমান ঠিক রেখে তা আমরা বিদেশে রপ্তানী করে মুল্য সংযোজন করতে পারি।

কর্মশালায় ব্যাংফিস ওর্য়াক প্যাকেজ-৩ এর কান্ট্রি কো-অর্ডিনেটর অধ্যাপক বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাকৃবি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, সম্মানিত অতিথি হিসেবে এমিরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুস সবুর উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬