ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার বাকৃবির ১০ শিক্ষক

২৭ মে ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন শিক্ষক। সোমবার (২৭ মে) সকালে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বহরে থাকা বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন। ড. মামুন বলেন, সোমবার সকালে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ দশজন শিক্ষক ঢাকা যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে তারা যাচ্ছিলেন। গাড়িটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে এলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই সুস্থ আছেন। যাদের চোট লেগেছিল, তারা নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়ি চালক আনোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে জানার জন্য দুর্ঘটনার শিকার অন্যান্য শিক্ষকদের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬