শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাদক নিচ্ছিলেন ড্রপআউট শুভ

০৮ মে ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
আটক ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে

আটক ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হলে মাদকসহ ৫ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসন। এদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার বহিরাগতসহ শেকৃবির এক সাবেক শিক্ষার্থী রয়েছেন।

মঙ্গলবার (৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ এবং হল গেট থেকে মাদকসহ তাদের আটক করা হয়। পরে আটক ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- রায়হান হুসাইন, আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ এবং শুভ। এদের মধ্যে রায়হান এবং শান্ত উভয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শামীম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আতিকুর রহমান স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিএস‌ই ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপআউট হ‌ওয়া শিক্ষার্থী।

জানা যায়, নবাব সিরাজউদ্দৌলা হলের ‘এ’ ব্লকের ৩১১ নম্বর রুমে সোমবার রাতে এসে উঠেন আতিকুর রহমান। বাকি তিনজন বহিরাগত হলে এসে ভিন্ন রুমে ছিলেন। বিকালে রায়হান, শুভ, শামীম এবং শান্ত মিলে হলের ছাদে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের হাতে আটক হন। অন্যদিকে আতিকুর রহমানকে মাদকসহ হল গেট থেকে আটক করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমার হলে এরকম একটা ঘটনায় আমি লজ্জিত। অনেক ভালো ভালো পরিবারের ছেলে-মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে, এই বিষয়ে সচেতন থাকা উচিত। মাদকাসক্তদের রিহ্যাবে পাঠিয়ে বা মোটিভেশন দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ে আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুন-উর-রশিদ বলেন, আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যারা মাদক বহন করবে, মাদক সেবন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে— তাদের উভয়ের ক্ষেত্রে আমরা শক্ত অবস্থানে। কোনোক্রমেই তাদের ছাড় দেওয়া হবে না।

 
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9