চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

১৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জস্থ খামারিদের উন্নয়ন, পশু স্বাস্হ্য সেবা ও সামাজিক কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ইমোশন ক্যাফে ও কিডস জোনে ক্যাফেতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আব্দুল মাসুম।

এ সময় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আব্দুল মাসুম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তি প্রিয়। ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে। এছাড়াও, এসোসিয়েশনের কাজ এগিয়ে নিতে ফ্রী ভেটেরিনারি ক্যাম্পেইন, ভ্যাক্সিনেশন কার্যক্রম, কৃমিনাশক প্রোগ্ৰাম বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে।’

পরিশেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রফেসর ড. মো. আব্দুল মাসুম। নতুন কমিটির সভাপতি হিসেবে মো. সবুর আলী ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিন বিন রেজাউলকে মনোনীত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন (ভেটেরিনারি সার্জন, নওগাঁ), রাজিন বিন রেজাউল ( প্রকল্প পরিচালক), মাহবুব আলম, (ডেপুটি ম্যানেজার, হবিগঞ্জ এগ্ৰো লিমিটেড প্রাণ গ্ৰুপ), মুনতাহা তাসনিম মৌ, সহকারী কমিশনার( প্রশাসন), শামীমা নাসরিন( প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, এলডিডিপি) এবং এসোসিয়েশনের সাধারণ সদস্যবৃন্দ।

 
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬