বাকৃবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪১ PM

চুয়েট ছাত্র ইউনিয়ন সভাপতি মনীষী রায়ের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাকৃবি ছাত্র ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়।

মিছিলটি কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শহীদ মতিউল কাদের চত্ত¡রে এসে শেষ হয়।এরপর সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। বাকৃবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য-ঈদ-ই আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং চুয়েটে হামলাকারীদের দ্রæত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বুধবার চুয়েটে পোষ্টার লাগানোর সময় ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষী রায় ছাত্রলীগ নেতাকর্মীর হাতে মারধরের শিকার হন।

১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাইরে থেকে পড়ে এসে বিজেএসে দ্বিতীয় হলেন সাবা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬