হাবিপ্রবির মাঠ থেকে ফসল চুরি, ব্যাহত হচ্ছে গবেষণা কার্যক্রম

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
গবেষণা কার্যক্রমের মাঠের ফসল চুরি

গবেষণা কার্যক্রমের মাঠের ফসল চুরি © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা মাঠের ফসল চুরি হয়ে যাওয়ায় গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। চুরি প্রতিরোধে কোনো কার্যকরী উপায় না পাওয়ায় গবেষণায় আগ্রহ হারাচ্ছেন সংশ্লিষ্টরা। 

কে বা কারা প্রতিনিয়ত গবেষণা মাঠের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। তারের বেড়া ও নেট দিয়ে গবেষণা মাঠ ঘিরে রেখেও আটকানো যাচ্ছে ফসল চুরি।

কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. মো আজিজুল হক অভিযোগ করে বলেন, ভালো গবেষণার ফল আসার পর ধরে রাখতে পারলাম না যেইটা সত্যিই দুঃখজনক। চারপাশে নেট দিয়ে ঘিরে রাখার পরও জমির পাশে নোটিশ দিয়ে রেখেছিলাম যাতে কেউ গবেষণার টমেটো সংগ্রহ না করে । এইসব তোয়াক্কা না করেই গতকালই এক মণের অধিক টমেটো চুরি হয়ে গেছে। আমার পরিকল্পনা ছিল এই টমেটো থেকে বীজ সংগ্রহ করে গবেষণায় সামনের দিকে অগ্রসর হবো । কিন্তু জৈব নিরাপত্তা না পাওয়ায় এই গবেষণার উদ্দেশ্যে পূরণ করতে পারলাম না।

ইতঃপূর্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠ থেকে টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ চুরি হওয়ার অভিযোগ উঠেছিল। প্রতিবছরই এইরকম গবেষণার ফসল নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যায় ।

আরেক গবেষক ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের গবেষক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, যে সমস্ত ব্যক্তি গবেষণার স্যাম্পল তুলে নিয়ে গিয়ে গবেষণাকে ক্ষতিগ্রস্ত করছে এটা থেকে যেন সরে আসে। সবার প্রতি একটাই আহ্বান থাকবে যে গবেষণার স্যাম্পল যাতে নষ্ট না করে এবং এই ন্যাক্কারজনক কাজ থেকে যেন বিরত থাকে ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মামুনুর রশীদ বলেন, ফসল চুরির ব্যাপারে আমি এখনও কোনো অভিযোগ পায় নি।

মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা দীর্ঘ সময় ব্যয় করে শ্রম দিয়ে গবেষণা মাঠে গবেষণার ফসল উৎপাদন করেও চুরি হয়ে যাওয়ার কারণে গবেষণার ফলাফল তৈরিতে ব্যাঘাত ঘটে যার ফলে বিড়ম্বনায় পড়েন তারা।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9