বাকৃবিতে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান অভিযুক্ত অটোচালক গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
শ্লীলতাহানির বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

শ্লীলতাহানির বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত অটোরিকশা চালক মোশাররফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অটোরিকশাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বিচারসহ চার দফা দাবিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করার পরই অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি যানবাহনে তল্লাশি শুরু করে। পরে অটোরিকশা চালক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নেত্রকোনা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

রবিবার সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট রাস্তা ব্যতীত সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা, এসব বাহনের নির্ধারিত কোড ও চালকদের নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের ফার্মের রাস্তাগুলোতে অবিলম্বে নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থী শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে বিচার করা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে শাহজালাল পশুপুষ্টি মাঠ গবেষণাগার সংলগ্ন রাস্তায় অটোরিকশা চালক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয় পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9