ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বাকৃবি ছাত্রীর মৃত্যু

২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
সিনথিয়া আক্তার সুজানা

সিনথিয়া আক্তার সুজানা © সংগৃহীত

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার সুজানা। তিনি বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ময়মনসিংহের সেন বাড়ী রোডে তাদের বাড়ি। সুজানার বাবার নাম মো. আশরাফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাত-পায়ের হাড়ের ব্যথার চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান সুজানা।সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০ দিন ওষুধ খাওয়ার পর সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করে। এরপর তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে শরীরের চামড়া পড়া শুরু হয়। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুণ-অর-রশিদ জানান, গতকাল সন্ধ্যায় শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি হয়। এক পর্যায়ে সিনথিয়া মারা যায়।

ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬