শেকৃবিতে জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২৩ অনুষ্ঠিত

১২ মে ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
শেকৃবিতে জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২৩ অনুষ্ঠিত

শেকৃবিতে জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২৩ অনুষ্ঠিত © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘মরুর দেশে বাংলার বাঘ’ স্লোগান নিয়ে জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
 
এদিন সারাদেশ থেকে আগত আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতামুলক পরীক্ষা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা প্রশ্নোত্তর পর্বে উৎসাহের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল, শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. রাখহরি সরকার, ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম জাকির হোসেন।
 
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬