কমার তথ্য ‘অপপ্রচার’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে

২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ সেশনে ভর্তিচ্ছুদের আবেদন কমার তথ্যকে ‘অপপ্রচার’ বলছে কর্তৃপক্ষ। কমার পরিবর্তে বরং গত বছরের তুলনায় আবেদন সংখ্যা কিছুটা বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি সেশনে ২০২৪-২৫ সেশনের তুলনায় আবেদন বেড়েছে ০.২৭ শতাংশ। যদিও এটিকে ‘অপরিবর্তিত’ বলছে বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হ্রাস পেয়েছে বলে কিছু কিছু সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চেয়ে আবেদনের সংখ্যা ০.২৭% বেড়েছে, যাকে প্রায় অপরিবর্তিত রয়েছে বলা যায়।

এতে আরও বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালে সারা দেশে মোট প্রায় ২১ লাখ কৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ সংগ্রহ করতে পেরেছেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী, যাদের মধ্য থেকে ২০২৪-২৫ সেশনে ২ লক্ষ ৭১ হাজার ৩৪০টি আবেদন সম্পন্ন হয়। এটি যোগ্য প্রার্থীর ১৮ দশমিক ১৩ শতাংশ।

অপরদিকে ২০২৪ ও ২০২৫ সালে সারা দেশে মোট ১৭ লাখ ৬৭ হাজার কৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ সংগ্রহ করতে পেরেছেন প্রায় ১২ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী, যাদের মধ্য থেকে ২০২৫-২৬ সেশনে ২ লাখ ৩৩ হাজার ৩২৭টি আবেদন সম্পন্ন হয়েছে। এটি যোগ্য প্রার্থীর ১৮দশমিক ৪০ শতাংশ।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950