জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ PM
জবির ভর্তি পরীক্ষা

জবির ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। 

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মেইনগেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। 

এবার জবির এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছেন, আসন প্রতি লড়বেন ৮৪ জন। 

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার বাহিরে তিনটি কেন্দ্র, কুমিল্লা বিশ্বিবদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। আর ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,  বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ,  বিাইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজে এ পরীক্ষার কেন্দ্রগুলো ছিল।

প্রশ্ন দেখুন এখানে

01 (2)

02 (1)

03 (1)

04

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage