ঢাবি বিজ্ঞান ইউনিটের নতুন সিটপ্ল্যান প্রকাশ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের নতুন সিটপ্ল্যান প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস এর মাধ্যমে নিজ নিজ সিটপ্ল্যান জানতে পারবে। কেবল যারা অঞ্চল পরিবর্তনের আবেদন করেছে, তাদের ঢাকা অঞ্চলে নতুন সিটপ্ল্যান দেওয়া হয়েছে। বাকি সবার সিটপ্ল্যান পূর্বেরটাই বহাল আছে।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের পূর্বের প্রবেশপত্র বহাল থাকবে বিধায় নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক নয়। তবে যাদের অঞ্চল পরিবর্তন হয়েছে, তারা পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করলে পরিবর্তিত পরীক্ষার অঞ্চল দেখতে পারবে। পরীক্ষার রোল ও সিরিয়াল নম্বর পূর্বেরটাই বহাল থাকবে। পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়। 

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬