জাবি ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ৯ দফা নির্দেশনা

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শুরু হবে। ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধে নামছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঢাকা শহর থেকে দূরে হওয়ায় হাতে সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সময়সূচি ও ৯ দফা নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে- 
১. ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। ওএমআর ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ওএমআর ফরম দেয়া হবে না। ওএমআর ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেয়া, ষ্টেপলার বা Pin-up করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না।

২. ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে। 

৩.পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

৪. পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ন্যূনতম ১০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৫. পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইজ নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে। 

৬. পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের ভিন্ন অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: খুবির ভর্তি পরীক্ষা শুরু আজ, আসনপ্রতি লড়বেন ৯৭ ভর্তিচ্ছু

৭. ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে ju-admission.org থেকে জানা যাবে।

৮. ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

৯. ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এজন্য যে সব পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থান থেকে এসে পরীক্ষা দেবে তাদেরকে যানজটসহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেয়া হয়েছে। 

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকরা আসা-যাওয়া করতে পারবেন না। ভর্তি পরীক্ষার সময়সূচি দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-

উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
দেশে থাইরয়েড আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে, প্রতি ৭ রো…
  • ১৯ মে ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন শিক্…
  • ১৯ মে ২০২৬
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৯ মে ২০২৬
জাবি প্রক্টরের পদত্যাগ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বিচারের দ…
  • ১৯ মে ২০২৬
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081