খুবির ভর্তি পরীক্ষা শুরু আজ, আসনপ্রতি লড়বেন ৯৭ ভর্তিচ্ছু

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। দুই দিনব্যাপী এই পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবেন ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ও ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ হাজার ৬০৩ পরীক্ষার্থী।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ পরীক্ষার্থী।

পরবর্তী দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এ ইউনিটের পরীক্ষাও খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ পরীক্ষার্থী এবং পরীক্ষাগুলোও একই চার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একক দেশের একক প্রচেষ্টা হওয়া উচিত…
  • ১৭ জুলাই ২০২৬
যেভাবে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাইয়ের কৃতিত্ব কোনো দলের নয়, জনগণের সম্মিলিত অর্জন: জ্বাল…
  • ১৭ জুলাই ২০২৬
জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস,…
  • ১৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence