ঢাবি দিয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ, প্রথম দিনেই আসনপ্রতি ৮০ ভর্তিচ্ছু

৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। প্রথমদিনেই আইবিএর ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএস: ৫০২ পদে সুপারিশযোগ্য প্রার্থী পায়নি পিএসসি

জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫৯মিনিটে শেষ হয়েছে। এবার পাঁচ  ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬।

আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩।

বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ১০৩টি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬১ দশমিক ৬৪। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৬ দশমিক ৭০টি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950