৪৫তম বিসিএস: ৫০২ পদে সুপারিশযোগ্য প্রার্থী পায়নি পিএসসি

২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে দুই হাজার ৩০৯টি পদের কথা উল্লেখ থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়েছে মাত্র এক হাজার ৮০৭ জনকে। ফলে বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদ ফাঁকাই থেকে গেছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

৫০২টি পদ ফাঁকা থাকা প্রসঙ্গে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, সবচেয়ে বেশি শূন্যপদ হয়েছে কারিগরি ও পেশাগত ক্যাডারে। শুধু পরিবার পরিকল্পনা ক্যাডারেই ৪৪০টি পদ পূরণ করা যায়নি। সেখানে মাত্র এক বা দুইজন যোগ্য প্রার্থী পাওয়া গেছে। সাধারণত এই ক্যাডারগুলোতে শূন্যপদ থাকে, তবে এবার সংখ্যাটি আরও বেড়েছে।

চলতি বছরের ১৮ জুন প্রকাশিত হয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষা।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ৬ জুন প্রকাশিত হয় প্রিলিমিনারি পরীক্ষার ফল, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950