প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ

২৭ নভেম্বর ২০২৫, ০৬:২১ AM
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের আবেদনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে এ ধাপের আবেদন প্রক্রিয়াে শেষ হবে।

প্রাথমিকের এই ধাপে মোট ৪ হাজার ১৬৬ জন নিয়োগ দেওয়া হবে। গত ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেতন স্কেল–২০১৫ অনুযায়ী পদটির বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা। এটি ১৩তম গ্রেডভুক্ত।

প্রাথমিকের প্রথম ধাপে আবেদন গ্রহণ শেষ হয়েছে ২১ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ধাপে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি—অর্থাৎ প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় ৭৩ জন। প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬