চবিতে পোষ্য কোটা বাতিল, ন্যূনতম জিপিএর পাশাপাশি কমল আসন সংখ্যাও

১১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত ‘পোষ্য কোটা’ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএর মান কমানো হয়েছে। এ ছাড়া শতাধিক আসন থাকা বিভাগগুলোর আসন কমিয়ে ১০০টি নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনা রেখে এই ছাড় দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকছে। এছাড়া যেসব বিভাগে শতাধিক আসন ছিল, সেসব বিভাগ সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে ভর্তি পরীক্ষার সময় সূচির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর অনলাইন আবেদনে আবেদন শুরু হবে, যা চলবে ১  ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি ‘ঘ’ ইউনিট, ৯ জানুয়ারি ‘গ’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব ইউনিটগুলোর মধ্যে ‘ঘ-১’ ইউনিটের (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ) পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘খ-১’ ইউনিটের ৭ জানুয়ারি এবং ‘খ-২’ ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি। 

আবেদনের যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে এবার জিপিএর ন্যূনতম মান গত বছরের তুলনায় ০.২৫ পয়েন্ট কমানো হয়েছে। ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে, তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে ৪.০০ পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে।

‘খ’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত হয়েছে। ‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.৫০। ‘ঘ’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০।

‘পোষ্য’ বাতিল, যেসব কোটা সুবিধা থাকছে

নতুন শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে মোট নয়টি কোটা থাকবে। এগুলো হলো মুক্তিযোদ্ধা সন্তান, বিদেশি শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সুবিধাবঞ্চিত গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত শিক্ষার্থী।

গত বছরের জুলাই আন্দোলনের সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সংখ্যা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনে। এবার নতুন শিক্ষাবর্ষে তা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত হল।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081