ফ্রিজে রাখা মাথার খুলি ২ মাস পর মামুনের মাথায় প্রতিস্থাপন

০৩ নভেম্বর ২০২৫, ০২:২০ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০২:২২ PM
চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলি প্রতিস্থাপন

চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলি প্রতিস্থাপন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করেছে ডাক্টাররা। দুই মাস ধরে ফ্রিজে রাখা তার মাথার খুলির অংশ শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

গত আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী। তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। গণমাধ্যমে তিনি বলেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দু-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

তিনি জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় জাইমা, বললেন- ‘ফিটনেসবিহীন গাড…
  • ১২ আগস্ট ২০২৬
গাকৃবি হাই স্কুলে পাস ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পাওয়া ৮ জনই বালি…
  • ১২ আগস্ট ২০২৬
ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ১২ আগস্ট ২০২৬
ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬