চবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন ৪ শতাধিক নেতাকর্মী

২৯ অক্টোবর ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টায় এই কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

প্রায় ৪২০ জনের এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি ফাঁকা রয়েছে। চাকসু নির্বাচনে অসহযোগিতার অভিযোগ গত ১৫ অক্টোবর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছিলেন মামুন উর রশিদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছিল। সাজ্জাদ চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন পদ্ধতি চালু
  • ১৫ অক্টোবর ২০২৬
হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কনফ্লিক্ট তৈরির উদ্দেশ্যে নোটিশ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যে বিসিএসে আস্থা রেখে আর কোনো ভাইভা দেইনি, আজ সেটার গেজেটেই…
  • ১৫ অক্টোবর ২০২৬