মুফতি ফয়জুল করিম

‘বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, মানুষ ঘুমাতে পারবে না’

২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৬ PM
মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

মুফতি মুহাম্মদ ফয়জুল করিম © সংগৃহীত

বিএনপি আবার ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে দলটি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, ‘বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা করতে পারবে না, এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘যে চাঁদাবাজি, দখলদারি আর ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে সরিয়েছিল, আজ সেই একই অন্যায় বিএনপির ভেতরেও চলছে। বরং আগের তুলনায় আরও বেড়েছে। এই দুই দলের কেউই জনগণের মুক্তির রাজনীতি করে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে দলীয় কোন্দলে যত খুন হয়েছে, আওয়ামী লীগের সময়েও ততটা হয়নি। যারা এখন সেই দলের নেতৃত্বে আছে, তারা যদি আবার ক্ষমতায় আসে, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি আরও বাড়বে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘আপনারা যদি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা (পিআর) কার্যকর না করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের গণহত্যার বিচার না করেন, তাহলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ বৈষম্য দূর করতে পারেনি—সংখ্যালঘুরা এখনো বঞ্চিত।’

ইসলামী আন্দোলনের উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম।

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence