ভর্তি পরীক্ষায় নতুন আরেকটি ইউনিট পেল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২১ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-কে ইউনিট করা হয়েছে। চলতি বছর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর। চলবে ১৬ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

এর আগে, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়ার কথা ছিল। এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। 

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬