হেলথ টেকনোলজি কোর্সে ভর্তির অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

২০২৪–২৫ শিক্ষাবর্ষে হেলথ টেকনোলজি কোর্সসমূহে ১ম বর্ষে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় দফায় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ/পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র যাচাই করবেন এবং নির্ধারিত মেডিকেল বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দাখিলকৃত সনদপত্রে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে কিংবা শারীরিক পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। একইভাবে, ভর্তি-পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর তথ্য অসত্য প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল করা হবে।

ভর্তিসংক্রান্ত ফলাফল জানতে ভিজিট করুন- ওয়েবসাইট এবং ওয়েবসাইট লিঙ্কে। পাশাপাশি, প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ বা পরিচালক কার্যালয় থেকেও জানা যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ অক্টোবর থেকে দেশের সকল স্বাস্থ্য প্রযুক্তি ইনস্টিটিউটে একযোগে ক্লাস কার্যক্রম শুরু হবে।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9