কৃষি গুচ্ছের চতুর্থ ধাপে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

১৬ জুন ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৯ PM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

কৃষিবিজ্ঞান ও সংশ্লিষ্ট ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার (কৃষি গুচ্ছ) চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (১৫ জুন) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ভর্তি সম্মন্ন করা শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ১৮ জুন। 

প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ভর্তির প্রাথমিক ধাপ শেষ হয়েছে বৃহস্পতিবার (১২ জুন)। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ অপেক্ষমান তালিকা হতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সই এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল ৫ জুন প্রকাশ করা হয়েছে। 

চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ৬ জুন থেকে ১২ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফি-এর প্রথম অংশ বাবদ অফেরতযোগ্য ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হয়। পরে চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের আগামী ১৮ জুন তাদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। 

সেখানে প্রযোজ্য ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত অফেরতযোগ্য ১০ হাজার টাকা সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভর্তি বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার

চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে, তবে অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ২০ জুন প্রকাশ করা হবে।

পঞ্চম অপেক্ষমাণ তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের আগামী ২২ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ২৬মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে।

নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬