ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

১১ মে ২০২৫, ০৪:০৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৬:২৫ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
২ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। 
 
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
 
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬